আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন প্রতিপালন ও আয়কর পরিপত্র দেরিতে প্রকাশ করার কারণে করদাতারা প্রস্তুতির তেমন সময় পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০শে নভেম্বরের ভেতরে আয়কর রিটার্ন দাখিল সম্ভব হবে না।
চিঠিতে সর্বোচ্চ সংখ্যক করদাতার আয়কর রিটার্ন দাখিলের স্বার্থে সময়সীমা ৩১শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানোর জন্য এফবিসিসিআই’র পক্ষ থেকে এনবিআর’র প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
গত ১লা নভেম্বর থেকে শুরু হয়েছে আয়কর রিটার্ন জমা। ৩০শে নভেম্বর পর্যন্ত এনবিআরের প্রতিটি সার্কেল ও অঞ্চল অফিসে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতা।
এনবিআর জানিয়েছে, ৩০শে নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২৩। এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ বছর আয়কর দিবসের প্রতিপাদ্য- ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ স্লোগান হলো- ‘আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।