দেশ রয়েছে ‘টানাটানি’র অর্থনীতির মাঝে। এরই মধ্যে চরম রাজনৈতিক অস্থিরতা, ফিরে এলো হরতাল-অবরোধ, জালাও পোড়াও, হিংস্রতা। এরই মধ্যে রয়েছে শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর আন্দোলন। দেশে চলছে শান্তির অনিশ্চয়তা। পাশাপাশি ভয়ঙ্কর সব গুজব প্রচার।
এরই প্রেক্ষিতে দেশের জায়ান্ট গার্মেন্টস কোম্পানি ‘ইপিলিয়ন গ্রুপ’ একটি ঘোষণা দিয়েছে। ঘোষণায় জানানো হয়েছে যে, ‘সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ ও আন্দোলনকে কেন্দ্র করে, দেশের কিছু সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে স্বনামধন্য প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
ইপিলিয়ন গ্রুপ দেশের একটি অন্যতম শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান যা দীর্ঘ ২৯ বছর ধরে সুনামের সাথে তৈরী পোশাক খাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী ইপিলিয়ন গ্রুপ সর্বদা শ্রমিক কল্যানভিত্তিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। আমরা সামাজিক ও গণমাধ্যমে প্রচারিত ভিত্তিহীন এসব মিথ্যা সংবাদ ও গুজবের তীব্র নিন্দা জানাচ্ছি।’

Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।