অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

জেমিনি সিফুডের লভ্যাংশ ঘোষণার তারিখ পরিবর্তন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের (GEMINISEA)লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার সময়সূচী পুনঃনির্ধারণ করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামী ০৫ নভেম্বর, ২০২৩ এর পরিবর্তে আগামীকাল ২৬ শে অক্টোবর , ২০২৩ বিকেল ৩ টা ৩০ মিনিটে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় ৩০ শে জুন ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটির চলতি ৩য় প্রান্তিক তথা ৯ মাসে মুনাফা হয়েছে ১৫.৩০ টাকা, যা গত বছরে ছিল ৫.১৬ টাকা। কোম্পানির নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ২.৮৬ টাকা। আগের বছরে ঋণাত্নক ছিল (২.৩৫ ) টাকা। কোম্পানির সম্পদ মূল্য ২৫.৩৮ টাকা, যা আগের বছরে ছিল ১৩.১০ টাকা।

উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।

গতবছর লভ্যাংশ ঘোষণার সময় পুরো বছরের মুনাফা ছিল ১২.৪৯ টাকা। এইবছরের গত ৯ মাসে মুনাফা হয়েছে ১৫.৩০ টাকা। সেই হিসাবে পুরো বছরের মুনাফা গতবারের চেয়ে বাড়ার সম্ভাবনা প্রবল।

সার্বিকভাবে বিশ্লেষণ করলে এই বছর কোম্পানিটির আগের বছরের চেয়ে বেশি লভ্যাংশ আসতে পারে। গত বছর লভ্যাংশ ঘোষনাকে কেন্দ্র করে কোম্পানিটির প্রতি চাহিদা বেড়েছিল। এইবারও কি থাকবে কোন চমক? সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামি ৫ ই নভেম্বর ,২০২৩, পর্ষদ সভা পর্যন্ত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।