ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৩ টি কোম্পানি লিস্টেড আছে। এর মধ্যে লোকমুখে শোনা যায় অনেক কোম্পানির উৎপাদন বন্ধ। কোন কোম্পানিগুলি বন্ধ আছে সেই লিস্ট কোথাও নেই।গত জুলাই মাসের পর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিভিন্ন কোম্পানি পরিদর্শন করবে কোন কোম্পানিগুলো বন্ধ আছে কোন কোম্পানিগুলো উৎপাদনে আছে,যাচাই–বাছাই করার উদ্দেশ্যে।
ইতিমধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জ কয়েকটি কোম্পানির কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তারা বেশকিছু কোম্পানির উৎপাদন বন্ধ আছে দেখতে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ বেশ কয়েকটি কোম্পানি পরিদর্শন করেছিল,যার মধ্যে কিছু কোম্পানি বন্ধ ছিল এমন কি গেটে তালা লাগানো ছিল কোন লোকজনের সাথে কথা বলা যায়নি।
বন্ধ থাকা কোম্পানিগুলি হলোঃ নর্দান জুটমিল লিমিটেড,রিজেন্ট টেক্সটাইল লিমিটেড, দুলামিয়া কটন লিমিটেড,ফ্যামিলি টেক্স লিমিটেড এবং ওসমানিয়া গ্লাস লিমিটেড।
নিঃসন্দেহে এই উদ্যোগটি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ প্রসংসার দাবি রাখে। এভাবে পুরো লিস্টেড কোম্পানি গুলি পরিদর্শন করে ,পরিদর্শনকৃত কোম্পানি মধ্যে যেসব কোম্পানি বন্ধ আছে সেগুলো ডিএসইর ওয়েবসাইটে যদি দিয়ে দেওয়া হয় তাহলে আপামর বিনিয়োগকারী উপকৃত হবেন ,তারা দেখতে পারবেন কোন কোম্পানি বন্ধ আছে তাহলে তারা দেখেশুনে বিনিয়োগ করতে পারবেন তাতে বিনিয়োগকারীদের ঝুকি কমে আসবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।