অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের জীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে ভোগ্যপণ্য নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে দেশের সাধারণ মানুষজন।ভোগ্যপণ্যের দাম বাড়ানোর খবর প্রকাশের পরের দিন থেকেই দাম বাড়িয়ে বাড়তি দামে বিক্রি শুরু করেন বিক্রেতারা কিন্তু সেই একই বিক্রেতারা দাম কমানোর খবরে দাম কমাননা।এমনকি বাংলাদেশে এইবার সরকার টি পন্যের দাম নির্ধারণ করে দিলেও বিক্রেতারা তা মানছেন না।সরকার ডিম, আলু পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে।সরকারের বেঁধে দেওয়া  প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলু ৩৬ টাকা কেজি পেঁয়াজের দাম ৬৫ টাকা কেজি নির্ধারণ করা হয়। অথচ বাজারে এসব   টি পন্যের দাম বেশি।

আজ শনিবার,২৩ সেপ্টেম্বর মিরপুরের বেশ কিছু বাজারে পাইকারি খুচরা দোকানিদেরসঙ্গে কথা বলে জানা গেল আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকা।ইন্ডিয়ান ক্রস পিয়াজ মানভেদে ৭০৮৫ টাকা কেজি। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৫০টাকা হালিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।১ টি কিনলে ১৩ টাকা।

শাক সবজির বাজারেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। বাজারে আসা লোকজন বাজার দরনিয়ে অসন্তোষ প্রকাশ করে কথা বলেন, ‌কেউ কেউ একা একাই কথা বলেন।শাক সবজিরদাম চড়া,মাছমাংস থেকে শুরু করে সবকিছুর দাম চড়া। এমন হলে আমরানিন্মবিত্ত,মধ্যবিত্তরা কোথায় যাব বলে একা একা কথা বলতে দেখাযায় বাজারে আসাবিভিন্নরকম ক্রেতাদের।

সরকারের বেঁধে দেওয়া নতুন দর সম্পর্কে জানতে চাইলে একজন প্রবীন ব্যক্তি বলেন বাজারেসরকারের দেয়া নতুন দর মানছে না কেউ। বাজারে জিনিসপত্রের দাম আগেও যা ছিল, এখনও তাই আছে।বরং কোন জিনিসপত্র একেকদিন এক এক রকমের।

সরকারের বেঁধে দেওয়া নতুন দর সম্পর্কে জানতে চাইলে কালশী বাজারের একজন বিক্রেতা জানান আমি বেশি দামে কিনে কমে কিভাবে বিক্রি করব। জিনিসপত্রের দাম বেশি রেখেছেন কেনএমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সঠিক দামেই আমরা বিক্রি করছি। আপনার কেনা লাগলে কিনবেন, নয়তো কিনবেন না।আমরা তো লস করে মাল বিক্রি করবনা।

সরকারের বেঁধে দেওয়া নতুন দর সম্পর্কে জানতে চাইলে মিরপুর ১১ নাম্বারের অন্য একজন বিক্রেতা বলেন , সরকার বলেই শেষ ,আমাদের নিয়ে না লিখে সিন্ডিকেট নিয়ে লিখেন,মোকামে দাম কমলে আমরা কম দামে বেচব।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের জীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে

বর্তমান বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের জীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। বাজার করতে আসা বেশ কয়েকজন মধ্যবিত্ত ক্রেতা বলেছেন তাদের অসহায়ত্বের কথা। অনেকে বলেছেন, ‘আমরা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। বাজারে জিনিসপত্রের এত দাম যে স্বাভাবিক জীবন নির্বাহ করাই দায় হয়ে পড়েছে। আশ্চর্যজনক হলেও সত্য মধ্যবিত্তদের দ্রব্যমূল্য নিয়ে এত হতাশ হতে দেখা যায় নি আগে কখনো।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।