দেশের শেয়ারবাজারে সম্প্রতি বন্ধ থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির একটি প্রবণতা শুরু হয়েছে। যে কোম্পানি বন্ধ, শেয়ার সংখ্যা কম দেখা যাচ্ছে, সেই সব কোম্পানিরই চাহিদা বেশি বাজারে। এমন ঘটনা আজও বাজারে পরিলক্ষিত হচ্ছে। আজ লেনদেনের প্রথম স্থানে উঠে এসেছে বন্ধ থাকা ‘মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কোম্পানিটি।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। ৩ ঘন্টা ৫০ মিনিটে সূচক নিম্নমুখী থাকলেও লেনদেন হয়েছে ৪৫০ কোটির মতো।
দিনের লেনদেনের শুরুতেই দাম বৃদ্ধির শীর্ষ স্থানে উঠে এসেছে বন্ধ থাকা কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ। শেয়ারের দর বেড়েছে ৯.৫০ শতাংশ। কয়েক দিন আগে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়। এরপর নতুন পর্ষদ ঘোষণা দেয়, ৩০ শে সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম আবারও শুরু হবে। এই ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে র কোনো খাতই এককভাবে লেনদেনের শীর্ষে নেই। শুরুতে অবশ্য জেনারেল ইন্সুইরেন্স খাতের আধিপত্য ছিল কিছুটা। দাম বৃদ্ধির ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে যথারীতি শীর্ষ স্থানে আছে ফুওয়াং ফুড ২য় স্থানে আছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ভলিউমের দিক দিয়ে প্রথমে আছে ফুয়াং ফুড,আর ২য় স্থানে উঠে এসেছে কেয়া কসমেটিক।
ইদানীং বাজারে বন্ধ থাকা ও লোকসানে থাকা কোম্পানিগুলিই থেমে থেমে বাড়ছে।
সবচেয়ে মজার ব্যাপার আগামী কাল কোন শেয়ার বাড়বে হল্ট হবে এমন খবর আগের দিনই প্রচার হচ্ছে ফেসবুকে ও বিভিন্ন হাউজের অফিসারদের কাছে। গতকাল বাজার শেষে একজন বিনিয়োকারী সাথে আলাপকালে জানাল, আগামীকাল মিরাকল ও ইয়াকিন পলিমার হল্ট হবে, দেখে নিয়েন। এভাবে যদি চলতে থাকে তাহলে বাজারের প্রতি মানুষের চাওয়া পাওয়া কি হবে ভবিষ্যতে কে জানে!
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।