অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

মেসির সঙ্গে মায়ামি না, ইনিয়েস্তা যাচ্ছেন আরব আমিরাতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বার্সেলোনার যুব প্রকল্পে বেড়ে উঠেছেন। পেশাদার ফুটবলেও পা রেখেছেন ক্যাম্প ন্যুয়ের দলটির হয়ে। যুব দল ও মূল দল মিলিয়ে বার্সেলোনায় ছিলেন ১৮ বছর। ২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে পাড়ি দেন জাপানে, সেখানকার ক্লাব ভিসেল কোবেতে নাম লেখান আন্দ্রেস ইনিয়েস্তা।

ভিসেল কোবের হয়ে পাঁচ মৌসুম খেলে এ বছরই ক্লাবটিকে বিদায় বলে দেন। বিদায় বেলায় ইনিয়েস্তা বলেছিলেন, তিনি শুধু জাপান আর ভিসেল কোবেকেই বিদায় জানাচ্ছেন, ফুটবলকে নয়। ইনিয়েস্তা জাপানের ভিসেল কোবে ছাড়ার পর থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল—ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে আবার খেলতে পারেন।

 

কিন্তু বার্সেলোনার সাবেক দুই সতীর্থের পুনর্মিলনী হচ্ছে না যুক্তরাষ্ট্রে। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটস এফসিতে যাচ্ছেন ইনিয়েস্তা। জানা গেছে, রাস আল-খাইমাহ শহরের ক্লাবটির সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি করবেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার। শর্ত অনুযায়ী, চাইলে তিনি পরে এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারবেন।

এমিরেটস এফসি সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের দল। ১৯ আগস্ট আল ওয়াসলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩-২৪ মৌসুমের প্রো-লিগ অভিযান শুরু করবে তারা। এর আগে ভিসেল কোবের হয়ে সব মিলিয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। গোল করেছেন ২৬টি। জিতেছেন ২০১৯ সালের এমপেরর কাপ ও ২০২০ সালের জাপানিজ সুপার কাপ।

বার্সেলোনায় ইনিয়েস্তার অভিষেক হয়েছে মেসির ২ বছর আগে, ২০০২ সালে। দুজনে বার্সেলোনার মূল দলে একসঙ্গে খেলেছেন ১৬ বছর। এই ১৬ বছরে মেসি ও ইনিয়েস্তা একসঙ্গে দুবার ট্রেবল জিতেছেন বার্সেলোনায় হয়ে—২০০৯ ও ২০১৫ সালে। ছোট–বড় মিলিয়ে দুজনে মিলে বার্সেলোনায় জিতেছেন ৩০টি শিরোপা। এর মধ্যে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।