ধানমন্ডি-উলন গ্রিডে বিপর্যয় ঘটেছে, আজ মঙ্গলবার (১লা আগস্ট) বেলা ১২টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে। এতে সচিবালয় এবং গণভবনসহ ধানমন্ডির অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে ৫ মিনিট পর এই দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। কিন্তু এখনও ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন গ্রিড ফেল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ধানমন্ডির বিদ্যুৎ সরবরাহের বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, ‘পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি স্বাভাবিক হয়ে যাবে। দ্রুত লাইনটি সচল করার ব্যবস্থা করা হচ্ছে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।