ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপে লেনদেন করতে হলে ২০২৪ সালের জানুয়ারি থেকে ফি দিতে হবে। এই অ্যাপে লেনদেন করতে বিনিয়োগকারীদের এক বছরে খরচ করতে হবে ১,৫০০ টাকা, যা মাস প্রতি ১২৫ টাকা।
গতকাল বুধবার ১২ জুলাই ২০২৩, ডিএসই থেকে সকল ব্রোকারেজ হাউসে মোবাইল অ্যাপের চার্জের বিষয়ে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে।

তাতে বলা হয়, অ্যাপটি ব্যবহার করতে ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের হাউসের অধীনে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, ডিএসই-মোবাইল এপ্স একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা বিনিয়োগকারীদের জন্য রিয়েল টাইম শেয়ার লেনদেনের সুযোগ দিয়ে থাকে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই-মোবাইল অ্যাপটি ২০১৬ সালে চালু করা হয়। এরপর থেকে বিনিয়োগকারীরা এটি বিনামূল্যে ব্যবহার করতেন। তবে জানুয়ারি ২০২৪ থেকে অ্যাপটিতে লেনদেন করতে বিনিয়োগকারীদের এক বছরে খরচ করতে হবে ১৫০০ টাকা। প্রতিমাসে দিতে হবে ১২৫ টাকা। হাউজ গুলোকে প্রতি কোয়ার্টারে ডিএসইকে ফি পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।