অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণহারে গ্যাস্ট্রিক, বাঁচার উপায় কি : পর্ব-৪

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিন ধরনের গ্যাস্ট্রিক/এসিডিটি এর ঔষধ পাওয়া যায়

১। Antacid – এসিডকে নিউট্রালাইজ বা প্রশমণ করে।

২। H2 receptor/blocker – স্টোমাক এসিড প্রোডাকশন কমিয়ে দেয়।

৩। Proton Pump Inhibitors (PPI) – স্টোমাক এসিড প্রোডাকশন বন্ধ করে দেয়।

আমাদের দেশে জনপ্রিয় গ্যাস্ট্রিকের ঔষধ PPI গ্রুপের। গ্রুপের বিরূপ প্রতিক্রিয়া সবচেয়ে বেশি।

গ্যাস্ট্রিকের ঔষধের কিভাবে ক্ষতি করছে?

এসব ঔষধের গায়ে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া লেখা থাকেসেটা সাময়িক প্রতিক্রিয়া। যেমনমাথাব্যথা, বমিবমি ভাব, পেটব্যথা, ডাইরিয়া, জ্বর ইত্যাদি। এগুলো মাইনর বিষয়। কিন্তু ভয়ানক লংটার্ম প্রভাব নিয়ে কেউ আলোচনা করে না। নিম্নে কতিপয় লংটার্ম ক্ষতিকরপ্রভাব উল্লেখ করা হল :

১। ঔষধ দিয়ে স্টোমাক এসিড সিক্রেশন বন্ধ বা কমিয়ে দিলে প্রোটিন ডাইজেশন শোষণহ্রাস পাবে।

২। ভিটামিনবি১২, আয়রন, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দিবে। ফলে রক্তশূন্যতাদেখা দিতে পারে। দুর্বলতা, হাতপায়ে অসারতা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

৩। কোলনে ক্ষতিকর ব্যাকটেরিয়ার গ্রোথ ব্যাপকভাবে বেড়ে যাবে।

৪। স্টোমাক এসিড সিক্রেশন বন্ধ বা কমে গেলে, ব্যাকটেরিয়ার অবাধ আক্রমণে পাকস্থলীরআলসার দিনদিন আরও বাড়তে থাকবে।

৫। রোগজীবাণুর ইনফেকশন বেড়ে যাবে।

৬। এলার্জি, এজমা, ব্রণ, অটোইমিউন ডিজিজ, ডিমেনশিয়া, আর্থ্রাইটিস, লিকিগাট, IBS ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে পারে।

৭। ইমিউন সিস্টেম দুর্বল করবে।

৮। নিউমোনিয়া হবার আশঙ্কা বাড়বে।

৯। হাড়ক্ষয় ফ্র‍্যাক্সার হতে পারে।

১০। বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দেখা দিবে।

১১। পুরো ডাইজেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে।

১২। কিডনি স্টোন হবার সম্ভাবণা বাড়বে।

চিকিৎসকগণ ক্ষেত্রবিশেষে সাময়িকভাবে গ্যাস্ট্রিকের ঔষধ ব্যবহার করতে পারেন। তাই বলেআপনি বিনা প্রেসক্রিপশনে মুড়ির মত গ্যাস্ট্রিকের ঔষধ খাবেন?

গণহারে গ্যাস্ট্রিক, বাঁচার উপায়লেখাটি ধারাবাহিক ভাবে চলবে,আগামী পর্বে থাকবে গ্যাস্ট্রিক কেন হয়?

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।