অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার গুঞ্জন!, দুপুর সংবাদ সম্মেলন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হুট করেই দেশের ক্রিকেট অস্থির হয়ে উঠেছে। ফিটনেস ইস্যুতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বক্তব্য পছন্দ হয়নি প্রধান কোচ হাথুরুসিংহেসহ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। এই কারণে ম্যাচের আগের দিন তামিমকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ড প্রধান। তার প্রেক্ষিতে গতকাল বুধবার আফগানিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে পরাজয়ের পরদিন হুট করেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম। এখন দেখার বিষয় বেলা ১২টার সংবাদ সংবাদ সম্মেলনে অধিনায়ক কি জানান।

তবে গুঞ্জন আছে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়কত্বের দায়িত্ব থেকে হয়তো সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন দেশসেরা এই ওপেনার। এমন কিছু হলে বড় দুটি টুর্নামেন্টের আগে তা মোটেও সুখকর কিছু হবে না।

প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার নিজের ফিটনেস নিয়ে তামিম বলেছিলেন, ‘আমি অবশ্যই কালকের (বুধবার) জন্য এভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না শতভাগ। কালকে (বুধবার) খেলার পর আরও ভালো বুঝতে পারবো যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো কালকে খেলছি ইনশাআল্লাহ্। আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এরকম কোনও কাজ করবো না, যেটায় দল ভুগবে। আমি সবসময় বলি যে কোনও কাজে ব্যক্তির চেয়ে দল আগে।’

তামিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি জানান, ‘এটি তো আর পাড়ামহল্লার ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না, কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনও আচরণ হতে পারে না।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।