অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, নিহত ৩

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনের শরণার্থীদের জেনিন ক্যাম্পে সোমবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক কিশোরসহ ৩ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার ভোরের দিকে হঠাৎ ক্যাম্পে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিষাক্ত গ্যাস, স্টান গ্রেনেড এবং গুলি ছুড়ে তারা। এ ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাটিতে।

ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন– খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া ১৯ এবং আহমেদ সাকার ১৫।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দুইজন সন্দেহভাজনকে গ্রেফতারে তারা ক্যাম্পে অভিযান চালিয়েছে। এ সময় ব্যাপক গুলিবিনিময় হয়। ইসরায়েলও পাল্টা আক্রমণ চালায়।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, অভিযানের সময় ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে রকেট ছোড়া হয় এবং ক্যাম্পে নজরদারি বিমান টহল দিচ্ছিল।

সূত্র: আল জাজিরা

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।