অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

রপ্তানি আয়ের ডলার স্থানান্তরে নতুন সুযোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের বাজার থেকে যেসব রপ্তানিকারক কাঁচামাল সংগ্রহ করেন এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের ডলার স্থানান্তরে নতুন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব রপ্তানিকারকে ক্ষেত্রে ব্যাংকে ডলারের জন্য ৩০ দিনের সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।
গতকাল রবিবার(৮ই অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা মতে, এই রপ্তানিকারকরা প্রয়োজনে নির্দিষ্ট ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে ডলার স্থানান্তরও করতে পারবেন। একই সঙ্গে যেসব গ্রাহক ব্যাক টু ব্যাক এলসি ছাড়া সাধারণ এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করেন তারাও রপ্তানি আয় ৩০ দিনের মধ্যে ডলার নগদ অর্থায়ন বা ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তর নীতিমালার আওতা-বহির্ভূত থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা কোনো গ্রাহক চাইলেও সেই মুদ্রা ৩০ দিনের বেশি সংরক্ষণ করতে পারবেন না। এমনকি অন্য ব্যাংকেও স্থানান্তর করতে পারবেন না। আবারও আমদানির দায় পরিশোধ করতে ডলার ভাঙিয়ে টাকায় রূপান্তর করতে হবে।
তবে যেসব রপ্তানিকারক দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তারা ৩০ দিনের সীমাবদ্ধতার আওতায় পড়বেন না। তারা চাইলে অন্য ব্যাংকে ডলার স্থানান্তরও করতে পারবেন।
আবার যেসব গ্রাহক ব্যাক টু ব্যাক এলসি ছাড়া সাধারণ এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করেন এবং সেই কাঁচামাল থেকে তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেন তারাও ৩০ দিনের মধ্যে ডলার ভাঙিয়ে ফেলা বা ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তর নীতিমালার বাইরে থাকবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।