অর্থ লিপি

১৮ মার্চ ২০২৬ বুধবার ৪ চৈত্র ১৪৩২

রেমিট্যান্স বেশি এলো আরব আমিরাত থেকে গত মাসে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে তালিকায় শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত।

হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন; এর পরিমাণ ৩৮ কোটি ২৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও আছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ কোটি ১৮ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

আরও পড়ুন…

ব্যাংক বন্ধ আজ ১৩৯ টি উপজেলায়

চলতি অর্থবছরের মার্চেও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন; যার পরিমাণ ছিল ৩৬ কোটি ৪৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া ওই মাসে শীর্ষ ১০ দেশের তালিকায় আরও ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কুয়েত,  মালয়েশিয়া, ইতালি, ওমান, কাতার ও বাহরাইন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল যুক্তরাষ্ট্র থেকে।

এদিকে, এপ্রিল মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৮০ হাজার ডলার।

উল্লেখ্য, গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। গত ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।