অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পাওয়ার যোগ্য বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।

এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে। একই সঙ্গে এসব বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারেও ভূমিকা রাখছে। বাংলাদেশের নতুন এই যোগ্যতা দেশটির বড় অর্থনৈতিক চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।

সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগঘাটতি পূরণে সহায়তা করতে পারে। বিশেষ করে অর্থায়নের অভাবে যেসব প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে রয়েছে, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।