অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এলো ২৭৫ কোটি ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি বছরের শেষ মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত বছরের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

গত বছর ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার।’

তিনি আরো বলেন, ‘গত ২৪ থেকে ২৭ ডিসেম্বর—এই চার দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ১০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৬ দশমিক ৬০ শতাংশ বেশি।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।