পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (TUSTBANK) পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ব্যাংকটি জানিয়েছে যে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটার ২ কোটি ২০ লাখ ৫০ হাজার শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে কিনবে। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৯৯০টি শেয়ার ট্রাস্ট ব্যাংকের নামে কেনা হবে। আর ১০টি শেয়ার ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হোমায়রা আজমের নামে কেনা হবে।
ব্যাংকটি আরও জানিয়েছে, শেয়ার ক্রয়ের পরে ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের শতভাগ নিয়ন্ত্রণ থাকবে ট্রাস্ট ব্যাংকের কাছে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।