অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছে ইসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নির্বাচন কমিশন (ইসি) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ১৮ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে যৌথভাবে সভাটি অনুষ্ঠিত হবে। আমরা কোনো কিছু গোপন রাখতে চাই না। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কী কী কাজ করছি, তা তাদের সামনে তুলে ধরা হবে।

সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাসের একজন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।