অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘূর্ণিঝড় রেমালের কারণে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, সরকারি অফিসের পাশাপাশি, সিটি করপোরেশন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল শক্তি বাড়িয়ে ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরইমধ্যে উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে উপকূলীয় এলাকার ৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এ ছাড়া আজ সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের সভাপতিত্বে সভায় যোগ দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও পদস্থ কর্মকর্তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।