অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার শরীরের জন্য নীরব ঘাতক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সুমিষ্ট স্বাদ কার না ভাল লাগে। আচ্ছা বলুন তো, কোন খাদ্য মিষ্টি লাগে? যে খাদ্যে ফ্রুক্টোজ (fructose) নামক সরল কার্বোহাইড্রেট থাকে। প্রাকৃতিক খাদ্য মিষ্টি ফল, যেমন – আম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, খেজুর, তরমুজ, আপেল, ডালিম ইত্যাদিতে ফ্রুক্টোজ থাকে। এছাড়া মধুতেও প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো খাওয়া কি ক্ষতিকর?
তার আগে জেনে নেই, এই ফ্রুক্টোজ শরীরে কী হয়?
 শরীর এই ফ্রুক্টোজকে সরাসরি ব্যবহার করতে পারে না। আমাদের লিভার ফ্রুক্টোজকে রূপান্তরিত করে গ্লুকোজ তৈরি করে যা শক্তি উৎপাদনের জন্য সারা দেহের দেহের জন্য ব্যাবহার হয়। আর শরীরে যদি গ্লুকোজ এর অভাব না থাকে, তবে লিভার ফ্রুক্টোজকে ফ্যাট (টিজি) এ রূপান্তর করে যা প্রধানত লিভারে জমা হয়।
সুপ্রাচীন কাল থেকেই মানুষ মৌসুমি ফল খেতো এক সিজনে। আর মৌচাক খুঁজে পেত কালেভদ্রে। এক সিজনে অধিক ফল খাওয়ার কারণে হয়তো তাদের লিভার ও শরীরে ফ্যাট বা চর্বি জমতো, কিন্তু পরবর্তী মাস গুলোয় খরার কারণে খাদ্যাভাব ঘটলে শরীরের চর্বি তাদের বাঁচিয়ে রাখতো। সুতরাং তাদের জন্য মিষ্টি ফ্রুক্টোজ কোন সমস্যা হতো না।
বর্তমান পৃথিবীতে ফ্রুক্টোজ এর ভয়াবহতা :
মানুষ আবিষ্কার করেছে চিনি বা সুক্রোজ, যার অর্ধেকই হচ্ছে ফ্রুক্টোজ। অতি সম্প্রতি আবিষ্কার করেছে আরেক ঘাতক হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ (HFCS)। সস্তা ভুট্টা থেকে এই সিরাপ তৈরি হয়। কোল্ড ড্রিংকস (কোকাকোলা, পেপসি, সেভেন-আপ ) ও বিভিন্ন প্রসেসড ফুডে এই সিরাপ ব্যবহৃত হয়।
আমরা পেটপুরে ভাত, রুটি, আলু খেয়ে যাচ্ছি। অর্থাৎ গ্লুকোজ এর অভাব নেই। এমতাবস্থায় যদি অবিরত ফ্রুক্টোজ যুক্ত চিনি, কোল্ড ড্রিংকস, মিষ্টি ফল ও মধু খেয়ে যাই, তবে কি হবে? ফ্রুক্টোজ চর্বি আকারে জমা হবে। ফলে দেখা দিবে মেদভুঁড়ি, ইনফ্লেমেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ।
সুতরাং পুষ্টিহীন চিনি, কর্ন সিরাপ খাওয়া বন্ধ করা উচিত। পুষ্টিকর মৌসুমি মিষ্টি ফল খাওয়া উচিত পরিমিত ভাবে। আর মধু অল্পস্বল্প খাওয়া উত্তম।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।