বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
এই চুক্তির আওতায় ইউসিবির ব্যাংকিং সেবাগুলো বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের সঙ্গে যুক্ত হবে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এখন এক প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সেবা আরও সহজভাবে নিতে পারবেন।
সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রক্রিয়া সহজতর হবে, কমবে সময় ও জটিলতা, এবং বিনিয়োগ পরিবেশ আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, ইউসিবির ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান শাহবাজ তালাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন গতি সঞ্চার করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।