অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

বিডার ওয়ান স্টপ সার্ভিস বিনিয়োগে গতি বাড়াবে: সালমান এফ রহমান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার (২৬ মে) বিডা আয়োজিত ওয়ানস্টপ সার্ভিস সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ানস্টপ সার্ভিস পূর্ণ গতিতে চালু হলে বিনিয়োগে গতি বাড়বে। এতে শুধু বিদেশি বিনিয়োগ না, দেশি বিনিয়োগের পরিমাণও বাড়বে।

সালমান এফ রহমান বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে, যার দায় কোনোভাবেই বাংলাদেশকে দেয়া যায় না। বৈশ্বিক সংকট স্বাভাবিক হলে দেশের অর্থনীতির গতি-প্রকৃতিও স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, বর্তমান অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ আছে এ কথা অস্বীকারের কিছু নেই। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়িয়ে দেয়ায় ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মানের অবমূল্যায়ন হচ্ছে, যার প্রভাব পড়েছে দেশীয় মুদ্রায়। এতে জ্বালানি খাত থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

এনার্জি ও সারসহ সব পণ্যের মূল্যবৃদ্ধিতে ডলারের দামের একটি প্রভাব আছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, মূলত ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির ভুক্তভোগী বাংলাদেশ। ওয়ান স্টপ সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন করলে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দেয়ার লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিডা। পরের বছর অর্থাৎ ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়। এই সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীরা অনলাইনেই ১৫০ ধরনের সেবা নিতে পারবেন। এতে একদিকে সেবাগ্রহণ যেমন সহজ হবে, তেমনি সময় বেঁচে যাওয়ায় বিনিয়োগের গতি ত্বরান্বিত হবে বলে মতামত প্রকাশ করেন বক্তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।