অর্থ লিপি

২৬ জুলাই ২০২৬ রবিবার ১১ শ্রাবণ ১৪৩৩

বিটিএমএর সভাপতি হলেন মেট্রো ও ম্যাকসন স্পিনিং এর কর্ণধার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং মিলস ও ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের কর্ণধার মোহাম্মদ আলী খোকন আবারও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০২৩-২৫ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে বিটিএমএ তাদের বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল বাশার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সভাপতি, তিন সহ-সভাপতি ও ২৩ জন পরিচালকের নাম ঘোষণা করেছেন।

সহ-সভাপতি নির্বাচিত হওয়া তিন জন হলেন- সুতা উৎপাদন ক্যাটাগরি থেকে মোঃ ফজলুল হক, ফেব্রিকস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মোঃ ফায়েজুর রহমান ভূঁইয়া ও ডাইং-প্রিন্টিং ক্যাটাগরি থেকে মোঃ সালেউদ জামান খান।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।