দেশে দীর্ঘ ১৮ মাস শেয়ার বাজারজুড়ে ছিল স্থবিরতা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশির ভাগই ছিল ফ্লোর বন্ধি, ছিলনা কোন লেনদেন। যার ফলে বাজার বিমুখ হয়ে গিয়েছিলেন বাজারের বড় বড় বিনিয়োগকারীরা।ফ্লোর প্রাইস প্রত্যাহার হবার পরে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
তারই ধারাবাহিকতায় গত ২ দিন যাবত লেনদেন ছাড়িয়েছে দের হাজার কোটি টাকা, গতকাল ও আজ লেনদেন বাড়ার পাশাপাশী সূচকও বেড়েছে। আজ বিগত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে।

ফ্লোর প্রাইস তুলে নেয়ায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়ছে ধারাবাহিকভাবে, পাশাপাশী ঘুরে দাঁড়িয়েছে সব সূচক।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ফ্লোর তোলার ফলে বিনিয়োগকারীগন বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছেন। বেশ কিছু হাউজের একাউন্টস ডিপার্টমেন্টের সাথে কথা বলে জানা গেল অনেক পুরোনো বিনিয়োগকারীরা টাকা জমা দিচ্ছেন, শেয়ারে নতুন করে বিনিয়োগের জন্য। এর মধ্যে পুরানোরাই বেশি অর্থ জমা করছেন। সম্প্রতি বেস্ট হোল্ডিংস এর আইপিওতে অসংখ্য বড় বড় বিনিয়োগ এসেছে বলে তারা জানান।
বাজারে বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী হওয়ার মূল কারণ ফ্লোর প্রাইস উঠে যাওয়াতে বেশির ভাগ কোম্পানির ২০% ,৩০% এমনকি কোন কোন টি ৪০ % দাম পরেছে, যে কারণে ড় বিনিয়োগকারীরা বেশি আগ্রহী হচ্ছেন। তাদের আশা এই পেক্ষাপটে বাজারে বিনিয়োগ করলে দ্রত ক্যাপিটাল গেইন পাবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।