অর্থ লিপি

৫ অক্টোবর ২০২৬ সোমবার ২০ আশ্বিন ১৪৩৩

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। তার এই সিদ্ধান্তের পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালু হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এরই মধ্যে সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারেও।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে দিনের লেনদেন শুরুর পর অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮.২২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে তেলের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছিল।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্ধারিত কয়েকটি শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করা সম্ভব।

ইরানের শর্তগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং দেশটির জব্দ করা সম্পদ ফেরত দেওয়া।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের আরাগচি বলেন, এসব শর্ত বাস্তবায়িত হলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা যেতে পারে।

তবে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নিজেই বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।