পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (FEKDIL)–এর ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।কোম্পানিটিকে রেটিং প্রদান করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসপিএলসি (CRISL)।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেটিং ফলাফল:
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি–এর মূল্যায়নঅনুযায়ী, ফার ইস্ট নিটিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘AA’। এছাড়া স্বল্পমেয়াদীরেটিং হয়েছে ‘ST-2’। কোম্পানিটির জন্য ‘ডেভেলপিং’ (Developing) আউটলুকবা পূর্বাভাস দেওয়া হয়েছে।
রেটিংয়ের ভিত্তি:
কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিতআর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক বিবরণীএবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই মাননির্ধারণ করা হয়েছে।
সাধারণত ‘AA’ রেটিং নির্দেশ করে যে, কোম্পানিটির আর্থিক দায় মেটানোর সক্ষমতাবেশ শক্তিশালী এবং ব্যবসায়িক ঝুঁকি তুলনামূলক কম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।