অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি (IDLC) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।

কোম্পানিটি ৩১ শে মার্চ ২০২৫, শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ-১) (জানুয়ারি ২৫- মার্চ ২৫) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।

কোম্পানিটির  চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ০.৮৫ টাকা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৮৮ টাকা ।

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত সুদ আয় বেড়েছে ১৮ শতাংশ। একই প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত সুদ আয় হয়েছে ৩৯৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১ কোটি টাকা, আগের হিসাব বছরে যেখানে নিট মুনাফা ছিল ৩৫ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৩ দশমিক ৬৪ শতাংশ।
কোম্পানিটির  চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জানুয়ারি ২৫ – মার্চ ২৫) (ইপিএস) হয়েছে ৫.২৯ টাকা। গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ৬.৩৯ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে কমেছে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২৫ প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.৮০ টাকা, যা আগের বছরে ছিল ৩.২২ টাকা।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৩৪.৬৩ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।