অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমারের কোপা আমেরিকা শেষ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে এখনও সুস্থ না হওয়ায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তার। দলের অন্যতম ভরসার জায়গায় রয়েছেন নেইমার। টুর্নামেন্টটিতে তাকে ছাড়া কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে ব্রাজিলকে।

ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়েছেন নেইমার জুনিয়র। তাতে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এই ফুটবল তারকা।

আগামী ২১শে জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে। আসরের অন্যতম পরাশক্তি হিসেবে খেলবে ব্রাজিল। দলটি মাঠে নামবে ২৫শে জুন। তবে ব্রাজিল বাহিনীর হয়ে খেলতে হবে তারকা নেইমারকে ছাড়াই।

আজ বুধবার (২০শে ডিসেম্বর) ক্রীড়া বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে জানান, ২০২৪ সালের কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের। বিষয়টি দলের ডাক্তার রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন।

লাসমার বলেছেন, নেইমারের সেরে উঠতে এখনও সময় লাগবে। কিন্তু কোপা আমেরিকার খুব বেশি সময় নেই। এটি খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। নেইমারের সুস্থ হতে এখনও আগস্ট মাস পর্যন্ত সময় লাগতে পারে। আশা করছি এরপরে তিনি মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি হবেন।

এর আগে গত ১৮ই ডিসেম্বর সামাজিক মাধ্যমে নেইমার একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়ার ভয়াবহ অবস্থা দেখা যায়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ব্যথা ছাড়া প্রতিকার পাওয়া যায় না, পতন ছাড়া ওঠার মধ্যে পুণ্য নেই এবং অসুবিধা ছাড়া জয় হতে পারে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।