সৌদি আরবে যাওয়ার পর থেকেই একটু বেশি বেশি নামটা শুনতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাঠে পারফরম্যান্স ভালো না হলেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নামে স্লোগান দিচ্ছেন প্রতিপক্ষ সমর্থকেরা। ইউরোপে মাঝে মাঝে ঘটতো এই ঘটনা, কিন্তু সৌদিতে এজ একটু বেশিই কাটা ঘায়ে নুনের ছিটার মতো।
এই তো কদিন আগে আল শাবাবের দর্শক মেসির নাম ধরে চিৎকার করার পর তাঁদের দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন রোনালদো। এ নিয়ে আল নাসর ফরোয়ার্ডকে চারিদিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। নিজের আচরণের ব্যাখ্যা দিয়েছেন রোনালদো। কিন্তু লাভ হয়নি, ঠিকই শাস্তি পেতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন…
বিপিএল সার্কাসের মতো তাই দেখে টিভি বন্ধ করে দেন হাথুরুসিংহে
সৌদি আরবের শৃঙ্খলা ও নৈতিক কমিটি গতকাল অশ্লীল অঙ্গভঙ্গির জন্য এক ম্যাচ নিষিদ্ধ করেছে রোনালদোকে। গত রোববার লিগে আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৩-২ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ সমর্থকেরা মেসির নাম ধরে রোনালদোকে খ্যাপাচ্ছিলেন। ম্যাচ শেষে রোনালদো আল শাবাব গ্যালারির দিকে তাকিয়ে যৌনাঙ্গের সামনে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করেন।
আরও পড়ুন…
ফিফার বর্ষসেরা একাদশের তালিকায় প্রকাশ, আছেন মেসি-রোনালদো
কমিটি শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, তাঁকে ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা করেছে। এর মধ্যে ১০ হাজার ইউরো পাবে সৌদি ফুটবল ফেডারেশন এবং ২০ হাজার রিয়াল পাবে আল-শাবাব, অভিযোগের খরচ হিসেবে। এর বিরুদ্ধে আপিলও করা যাবে না বলে জানানো হয়েছে।
গত বছরই অশ্লীল অঙ্গভঙ্গি করে আলোচনায় এসেছিলেন রোনালদো। আল- হিলালের বিপক্ষে ২-০ গোলে হারার পর সমর্থকদের ‘মেসি’ ‘মেসি’ চিৎকার শুনে নিজের যৌনাঙ্গ ধরার ভঙ্গি করেছিলেন ৩৯ বছর বয়সী ক্ষ্যাপাটে রোনালদো।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।