মৃদু অনুভূত হয়েছে রংপুর বিভাগীয় অঞ্চলে। আজ রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঠাকুরগাঁও থেকে ৩৩ কিলোমিটার দূরে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪।
ভূমিকম্পের উৎপত্তি নিয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ওয়েবসাইটটি। এ ছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও এ নিয়ে আপডেট জানায়নি।
এরআগে গত ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভারতে উৎপত্তি হওয়া দুই দফার ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।