অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরে বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩রা আগস্ট) দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

এই দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় গ্রেপ্তারের পর তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। এরা এবার এসএসসি পাস করেছে। আসামিপক্ষের আইনজীবী কাজী মহিউদ্দিন বাবর জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। পরদিন বিকেলে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তাহিরপুর থানায় একটি মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে তাঁদের আদালতে হাজির করলে বিচারক ৩২ জনকে কারাগারে এবং ২ জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে গ্রেপ্তার ৩৪ জনের জামিনের আবেদন করা হয়। বিচারক ৩২ জনের জামিন মঞ্জুর করেন। দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে পাঠনোর আদেশ দেন তিনি। কিন্তু গতকাল নথি শিশু আদালতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় জামিন শুনানি হয়নি। আজ জামিন শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। তাঁরা বেড়ানোর অসিলায় এখানে সরকার বিরোধী ষড়যন্ত্র করতে এসেছিলেন। পুলিশ সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করে। গতকাল জামিন পাওয়া ৩২ জন পরে রাত ১০টার দিকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। শিক্ষার্থীদের অভিভাবকেরা দাবি করেছেন, তাঁদের সন্তানেরা নিরপরাধ। তাঁদের সন্তানেরা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছয়জন প্রথম বর্ষে, ছয়জন দ্বিতীয় বর্ষে, পাঁচজন তৃতীয় বর্ষে, পাঁচজন চতুর্থ বর্ষে এবং দুজন স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। বাকি ১০ জনের মধ্যে ৭ জন বুয়েটের সদ্য সাবেক শিক্ষার্থী। অন্য তিনজনের মধ্যে দুজন এবার এসএসসি পাস করেছে, একজন বুয়েটের এক শিক্ষার্থীর বাসায় কাজ করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।