অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম বন্দর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বের ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের অভিজাত তালিকা লয়েডস লিস্টে এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান এখন ৬৮।

২০২৪ সালের কনটেইনার পরিবহনসহ বিভিন্ন সূচকের প্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।

গতকাল শনিবার রাতে এ তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে চীনের সাংহাই। দ্বিতীয়স্থানে আছে সিঙ্গাপুর।

লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বিষয়ে বলা হয়েছে, ২০২৪ সালে এই বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে কনটেইনার পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার। সেই হিসাবে কনটেইনার পরিবহন ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনাল মিলে এসব কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। এর মানে হলো, কনটেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক তালিকায় পিছিয়ে গেল চট্টগ্রাম বন্দর।

লয়েডস লিস্টের ক্রমতালিকা অনুযায়ী, গত বছর চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম। গত এক দশকে চট্টগ্রাম বন্দরের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০১৯ সালে। ওই বছর এ বন্দরের অবস্থান ছিল ৫৮তম।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।