অর্থ লিপি

১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১ বৈশাখ ১৪৩৩

গ্রামীণফোন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৪ সময়ের জন্য ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

গ্রামীণফোনের পর্ষদ চলতি ২০২৪ হিসাব বছরে ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ অনুমোদন করেছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ৬.৩৮ টাকা, যা আগের হিসাব বছরের একই প্রান্তিকে ছিল ৮.৮৪ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.১৮ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯.৩৪ টাকা ।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২।
এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৬.০৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১.০৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ২.৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।