ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। আগামি বৃহস্পতিবার (২৯শে জুন) পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় এ উৎসব। কোরবানিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে কোরবানির পশুর হাট।
তেমনই একটি হাট গাবতলীর হাট। তবে এই হাটে একসঙ্গে দেখা মিলছে শাকিব খান, হিরো আলম, নেইমার ও মেসিদের কোরবানির গরুর নামে।
নামে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। সুপারস্টারদের নামের বিভিন্ন ভাইরাল গরুর এক সঙ্গে দেখা মিলছে গাবতলীর হাটে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য গরু হাটে এসে পৌঁছেছে। অঞ্চলভেদে গরুর নামেও রয়েছে বৈচিত্র্য।

এখন পর্যন্ত আরো তিন ভাইরাল গরু ‘হিরো আলম’ আর ‘ক্রিকেটার শান্ত’ নামে দুটি ভাইরাল গরুর নাম শোনা গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।