অর্থ লিপি

২৬ এপ্রিল ২০২৬ রবিবার ১৩ বৈশাখ ১৪৩৩

ওএমএস নিতে কোয়ান্টের সাথে সার্প সিকিউরিটিজের চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নিজস্ব  গ্রাহকদের সহজভাবে সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে স্বনামধন্য ব্রোকারেজ হাউজসার্প সিকিউরিটিজ লিমিটেড

আজ বৃহস্পতিবার (১৮ই এপ্রিল ) নিকুঞ্জ ডিএসই ভবনে অবস্থিত সার্প সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের (Quant FinTech Ltd ) মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির শর্ত অনুসারে, সার্প সিকিউরিটিজ লিমিটেডে গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউট্রেডার (qTrader) অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে।

এর ফলে সার্প সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশ গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, সার্প সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি স্বনামধন্য ব্রোকারেজ হাউজ অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডেরকিউট্রেডারবাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন সার্প সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভুঁইয়া এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্প সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মেজর সাইদ গোলাম ওয়াদুদ (রিটায়ার), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ আজিজুল বারি এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।