গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন। ‘পথে পথে’ উদ্যোগের অংশ হিসেবে গত রবিবার থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুর জেলায় মতবিনিময় করছেন তিনি।
আলোচনার সময় অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশ্বমানের নেটওয়ার্ক নিশ্চিত করতে তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন এখন গ্রাহকদের ব্যবহারের চাহিদার পূর্বাভাস পেতে পারে, যা নেটওয়ার্ককে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি রাখতে সাহায্য করে।
আরও পড়ুন…
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে আগ্রহী নয় শেয়ারবাজার বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট
গ্রামীণফোন গ্রাহকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য শুধু শহরে নয়, গ্রামীণ এলাকায়ও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।
এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ঘুরে গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আমাদের সেবা সম্পর্কে আমি সরাসরি কথা বলছি। তাদের সঙ্গে আলাপ করে আমি বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। গ্রামীণফোনের কাছে গ্রাহকদের প্রত্যাশা একটি অত্যাধুনিক নেটওয়ার্ক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক প্রযুক্তির সহযোগে আমরা সেই প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ।’
আরও পড়ুন…
রেমিট্যান্স বেশি এলো আরব আমিরাত থেকে গত মাসে
গতকাল মঙ্গলবার (৭ মে) ইয়াসির আজমানের সঙ্গে ছিলেন রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।
গ্রামীণফোন জানিয়েছে, তাদের সব কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন গ্রাহক। আর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে গ্রাহক চাহিদা।
তাই গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে কম্পানিটি। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে, গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।