পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON) ৩০ শে জুন ২০২০, ২১, ২২ ও ২০২৩ (মোট ৪ বছরের ) সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করে উক্ত ৪ বছরের সমাপ্ত হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
আজ শনিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ ৪ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর কোন লভ্যাংশ না দেয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা।৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১.৯৭ টাকা।
আগামী ০৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ২০২০ থেকে ২০২৩ সালের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে অর্থাৎ আগামীকাল কোম্পানিটির দাম বাড়া কমার কোন সার্কিট থাকবেনা।