দেশে আরো একবার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হল। ফ্লাট ক্রয়ের ক্ষেত্রে কালো টাকা বা অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রেখে নতুন আইন পাশ হয়েছে যা আজ থেকে কার্যকর হয়েছে।
তবে জমি কেনায় সেই সুযোগ আর নেই। শুধু ফ্ল্যাট ক্রয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগটি রাখা হয়েছে। নতুন এ আইন সংসদে পাস হয়েছে, সেখানে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন আয়কর আইনে বলা হয়েছে, কোন ব্যক্তি ফ্লাট বা ভবন নির্মাণ বা ক্রয়ে কোন অর্থ বিনিয়োগ করে ঐ কর বর্ষে নির্দিষ্ট হারে কর দিলে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে গন্য হবে। তবে আরও উল্লেখ করা হয়েছে অপরাধ মূলক কার্যক্রম কিংবা অবৈধ উৎস থেকে অর্জিত অপদর্শিত অর্থ ফ্লাটে বিনিয়োগের সুযোগ মিলবে না।
এই আয়কর আইনটি আজ পহেলা জুলাই ২০২৩ থেকেই কার্যকর হয়েছে।নতুন আইনে বলা হয়েছে কালো টাকার ক্ষেত্রে কর হবে প্রতি বর্গমিটার হিসাবে। এই কারণে প্রতি বর্গমিটারের জন্য প্রস্তাবিত কর হার কিছুটা পূর্ণ বিন্যাস করা হয়েছে। এবারের আয়কর আইনের সব মিলিয়ে ২৫ টি অধ্যায় ৩৪৫ টি ধারা ও ৮ টি তফসিল আছে।
এরিয়া ভিত্তিক ও বিনিয়োগ করে বিনিয়োগে কত কর দিতে হবে সে সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী এরিয়া ভিত্তিক জেলা সদরে ও পৌরসভা এলাকায় ফ্লাট ও ভবন কিনতে আলাদা আলাদা কর বিধান জারি করা হয়েছে।
ফ্লাট ছাড়াও কর দিয়ে কালো টাকায় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে নতুন শিল্প কারখানা স্থাপনে, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে ১০ শতাংশ কর দিয়ে আগামী বছরে জুন পর্যন্ত বিদ্যমান সুযোগটিও অব্যাহত থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।