আজ শুক্রবার (১লা মার্চ) থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাজারে সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা থেকে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত কার্যকর করার কথা রয়েছে। এর ফলে এ দিন থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রির হওয়ার কথা। একইসঙ্গে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
উল্লেখ্য, গত ২০শে ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়।
ওইদিন বলা হয়, ১লা মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন…
রোজার আগেই কমলো সয়াবিন তেলের দাম
এর আগে ২৯শে জানুয়ারি প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পর ৮ই ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্যতেলসহ আরও তিন পণ্যের আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসা পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন…
সয়াবিন তেলের দাম গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন, প্রভাব নেই দেশে
শুল্ক-কর ছাড়ে এখন পর্যন্ত খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা কমেছে সয়াবিন তেলের দাম। যদিও এ সময়ের ব্যবধানে আমদানি ব্যয় কমার পাশাপাশি বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।
বাজারে প্রতি কেজি পামতেল ১২৫-১৩০ টাকা ও পাম সুপার ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।