অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

শিল্পকারখানায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি: এমসিসিআই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শ্রমিক অসন্তোষসহ নানা কারণে গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে শতাধিক শিল্প কারখানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে দুই শতাধিক কারখানায় উৎপাদন ও বিপণন প্রক্রিয়া বন্ধ ছিল।

এই কারণে শিল্পের প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)।

গতকাল রবিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় এমসিসিআই কার্যালয়ে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক প্রকাশ অনুষ্ঠানে এসব জানান সংগঠনটির মহাসচিব ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের পরিচালক তারেক মোহাম্মদ আলী ও পলিসি এক্সচেঞ্জের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম।

এমসিসিআই মহাসচিব ফারুক আহমেদ বলেন, গত আগস্ট মাসে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নানা দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাতে শতাধিক শিল্প-কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এসব কারণে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

আর্থিক ক্ষতির এ পরিমাণ কোনো জরিপের মাধ্যমে নির্ধারিত নয়। বিভিন্ন কারখানা মালিকদের সঙ্গে কথা বলে ক্ষতির এ আনুমানিক পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন জায়গায় সহায়তা চাওয়া হয়েছে। আশা করি সরকার দ্রুত শ্রমিক আন্দোলনের বিষয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। আগস্টেও অর্থনীতির সূচক সংকোচনমূলক ॥

এ দিকে জুলাই মাসে রেকর্ড সংকোচনের পরে গত আগস্ট মাসে দেশের অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মেট্রোপলিটন চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ প্রণীত সর্বশেষ পিএমআই সূচকে দেখা গেছে, আগস্টে দেশের পিএমআই সূচক ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গত জুন মাসে দেশের পিএমআই সূচক ছিল ৬৩ দশমিক ৯ পয়েন্ট। তবে জুলাইয়ে এটি কমে ৩৬ দশমিক ৯ হয়েছে।

অর্থাৎ এক মাসেই সূচক কমেছে ২৭ পয়েন্ট। এমসিসিআই বলছে, জুলাই-আগস্ট মাসে টানা আন্দোলন ও সহিংস পরিস্থিতির কারণে সরবরাহ পরিস্থিতিতে ব্যাপক বিঘœ ঘটে। এতে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা- এই চার খাতেই পরিস্থিতির অবনমন হয়। আগস্টের শেষের দিকে এসে শ্রমিক বিক্ষোভ শুরু হয় এবং দেশের কয়েকটি জেলায় বন্যা হয়েছে। এ কারণে প্রত্যাশিতভাবে সূচক বাড়েনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।