দেশের রপ্তানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সংক্রান্ত একটি সার্কুলার আজ সোমবার (১৬ মার্চ) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে অনুমোদিত ডিলার (AD) ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানিকারকরা সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ মূল্যের চালানের ক্ষেত্রে বিদেশি আমদানিকারক বা মনোনীত পক্ষের নামে সরাসরি পরিবহন (শিপিং) ডকুমেন্ট ইস্যু করতে পারবেন। নির্ধারিত সনদ ইস্যুর মাধ্যমে এসব ডকুমেন্ট সংশ্লিষ্ট ক্যারিয়ার কোম্পানির মাধ্যমে আমদানিকারক বা নির্ধারিত পক্ষের কাছে পাঠানো যাবে।
মূল শর্তাবলি
এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে—
রপ্তানি আয় দেশে ফেরত আনার নিশ্চয়তা
রপ্তানিকারককে লিখিত সম্মতি দিতে হবে।অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে যে রপ্তানি আয় নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরত আসবে।সংশ্লিষ্ট রপ্তানিকারকের কোনো বকেয়া রপ্তানি আয় থাকা যাবে না।
যোগ্যতা ও কার্যক্রম সংক্রান্ত শর্ত
ব্যাংককে বৈধ রপ্তানি আদেশ সংগ্রহ করতে হবে এবং বিদেশি আমদানিকারক বা কনসাইনি সম্পর্কে যথাযথ যাচাই করতে হবে। গত তিন অর্থবছরে মোট রপ্তানি আয়ের পরিমাণ কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার (বা সমপরিমাণ) হতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদ্যমান বিধি অনুযায়ী যথাযথ যাচাই (Due diligence) অব্যাহত রাখতে হবে। এছাড়া রপ্তানি লেনদেন সংক্রান্ত অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা তাদের গ্রাহকদের অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।