অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

‘মুজিব’ নায়ক শুভ পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অন্যতম অভিনেতা আরিফিন শুভ এখন পর্দার ‘মুজিব’। মাত্র ১ টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করে যিনি প্রশংসা কুড়িয়েছেন। অভিনেতা নিজেও সুযোগ পেলে বার বার বলছেন, তার আর সিনেমা না করলেও আফসোস থাকবে না। সেটা শুভ প্রমাণও করেছেন, লম্বা সময় ছবিটির সঙ্গে নিঃস্বার্থ লেগে থেকে।

সদ্য বিদায়ী বছরের মেষ প্রান্তে যেন তারই প্রতিদান ঘরে তুললেন আরিফিন শুভ। নিশ্চিত হওয়া গেছে, সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২৭শে নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। আর সেই খবরটি বছরের শুরুতেই প্রকাশ হয় নানা মাধ্যমে।

এ বিষয়ে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনও জায়গা নেই।’

রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭শে নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ। আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনও কিছু জানেন না। জানলে অবশ্যই জানাবেন।

তবে রাজউক সূত্র নিশ্চিত করেছে, গত ৩১শে ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠান।

এদিকে একই সময়ে চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের নামে ৩ কাঠা জমি বরাদ্দ দিয়েছে রাজউক। এই প্রযোজক ২০২১ সালের ৩১শে ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ ছবিটি প্রযোজনা করেছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।