অর্থ লিপি

১ এপ্রিল ২০২৬ বুধবার ১৮ চৈত্র ১৪৩২

মাসের শেষ দিনে দ্বিমুখী চাপে বাজারে পতন, সিদ্ধান্তহীনতায় বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (৩১ মার্চ) মাসের শেষ কার্যদিবসে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং কোয়ার্টার ক্লোজিংয়ের চাপের মধ্যে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ার বাজারে। দিনের বেশিরভাগ সময় জুড়েই সূচকের ওঠানামা থাকলেও শেষ পর্যন্ত বিক্রির চাপই প্রাধান্য পায়।

আজ দিন শেষে প্রধান সূচক DSEX কমে দাঁড়িয়েছে ৫,১৭৮.৩১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৫২.৪৫ পয়েন্ট বা ১ শতাংশ। অপর সূচকগুলোর মধ্যে DSES কমেছে ৭.৮৭ পয়েন্ট এবং DS30 সূচক কমেছে ১৯.৩১ পয়েন্ট।

আজ লেনদেনের পরিমাণও কিছুটা চাপে ছিল। মোট লেনদেন হয়েছে প্রায় ৬,৮৫.৬ ০ কোটি টাকা, যেখানে মোট লেনদেন সংখ্যা ছিল ২ লাখের বেশি এবং শেয়ার লেনদেনের ভলিউম দাঁড়িয়েছে ৩০ কোটির উপরে।

আজকের বাজারের সার্বিক চিত্রে স্পষ্ট নেতিবাচক প্রবণতা দেখা গেছে। মোট লেনদেনকৃত কোম্পানির মধ্যে মাত্র ৭৭টির দর বেড়েছে, বিপরীতে ২৭৮টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানি। এতে বোঝা যায় বিক্রেতাদের আধিপত্য ছিল পুরো বাজার জুড়ে।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোয়ার্টার ক্লোজিং সংক্রান্ত সমন্বয়ের কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ছেন এবং অনেকেই পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছেন।

দিনের সূচক গ্রাফ পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের শুরুতে কিছুটা ইতিবাচক প্রবণতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ধারাবাহিক পতন হয়েছে। শেষদিকে সামান্য রিকভারি থাকলেও তা বাজারকে ইতিবাচক করতে পারেনি।

সামগ্রিকভাবে, বাজারে এখনো বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব অনিশ্চয়তা বিরাজ করছে। বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থিতিশীলতার অপেক্ষায় রয়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।