দেশ থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত হওয়া এলসিগুলোর বিপরীতে টেন্ডার করা পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে আগামীকাল সোমবার (১৮ই ডিসেম্বর) থেকেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পূর্বের টেন্ডার করা পেঁয়াজ দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমতে পারে। সেই সঙ্গে পুরোনো সব এলসির পেঁয়াজ রফতানির অনুমোদনসহ পেঁয়াজ রফতানিতে আরোপিত নিষেধাজ্ঞা ভারত প্রত্যাহার করে নিতে পারে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।
প্রসঙ্গত, বন্দর দিয়ে আগে প্রতি টন পেঁয়াজ ২০০-৩০০ মার্কিন ডলারে ভারত রফতানি করতো। কিন্তু অতিবৃষ্টি ও বন্যার কারণে ভারতের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে পেঁয়াজ রফতানি নিরুৎসাহিত করতে গত ২৮শে অক্টোবর রফতানি মূল্য অনেকটা বাড়িয়ে এক লাফে ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে।
এরপর থেকে সেই মূল্যেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছিলেন আমদানিকারকরা। নতুন করে আবারও সম্প্রতি ভারতে বন্যা হওয়ায় এবার রফতানি চার মাসের জন্য স্থগিত করেছে দেশটির সরকার। আগামী ৩১শে মার্চ পর্যন্ত তারা কোনও পেঁয়াজ রফতানি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে।
গত ৭ই ডিসেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য শাখার ডাইরেক্টর জেনারেল সন্তোষ কুমার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর পর থেকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।