অর্থ লিপি

২৬ জুলাই ২০২৬ রবিবার ১১ শ্রাবণ ১৪৩৩

তালিকাভুক্ত হওয়ার পরে বেক্সিমকো ফার্মার সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস  লিমিটেড(BXPHARMA ) গত ৩০ শে জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি  আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪৭.৫০  শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৪.৭৫ টাকা করে পাবেন।

উল্লেখ্য, তালিকাভুক্ত হওয়ার পরে এটাই বেক্সিমকো ফার্মার সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ১৫.৫৬ টাকা, যা আগের বছর আয়  ছিল (EPS) ১৩.০৭ টাকা

৩০ শে জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬.১৯ টাকা , যা আগের বছর ১৮.৭৫ টাকা ।শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১৯.০৪ টাকা, যা আগের বছরে ছিল ১০৭.৪৮ টাকা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেনি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। তবে লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট ।

উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের  ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আজ ২৪ জুন কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আজ কোম্পানিটি যত খুশি দাম বাড়তে কমতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।