বছরের প্রথম দিনে জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে কাজ করছেন এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী।
ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের স্থানীয় কর্মকর্তা বলেছেন, ‘এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’
গতকাল সোমবার (১লা জানুয়ারি) জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।
জাপানে একদিনে ১৫৫টি ভূমিকম্প, নিহত ১৩
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এদিন আঘাত হানা বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ভূমিকম্পটিকে ‘২০২৪ নোটো পেনিনসুলা ভূমিকম্প’ নামে নামকরণ করেছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, জাপানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন। ভেঙে পড়েছে বহু ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে।
ভূমিকম্পের বিষয়ে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন,নতুন বছরে জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কিশিদা আরও বলেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সেলফ ডিফেন্স বাহিনী পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।