অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

গৃহঋণের সুদ বাড়লো ১ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গৃহঋণ দেওয়া সরকারি সংস্থা বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) সব ধরনের ঋণের সুদ ১ শতাংশ করে বেড়েছে। গত ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। তাতে ঋণের ধরন অনুযায়ী সুদ হবে ৮ থেকে ১০ শতাংশ। বিএইচবিএফসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএইচবিএফসির ঋণের সুদ ১ শতাংশ বৃদ্ধির একটি প্রস্তাব গত নভেম্বরে অনুমোদন করে সংস্থাটির পরিচালনা পর্ষদ। গত ২৩ ফেব্রুয়ারি সুদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৫ ডিসেম্বর এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল বিএইচবিএফসি।
উল্লেখ্য সর্বোচ্চ ২৫ বছরের জন্য ১১ ধরনের গৃহঋণ দেয় বিএইচবিএফসি। এসব ঋণের মধ্যে রয়েছে-নগর বন্ধু, পল্লীমা, আবাসন উন্নয়ন, আবাসন মেরামত, প্রবাস বন্ধু, হাউজিং ইক্যুইপমেন্ট ঋণ, কৃষক আবাসন ঋণ, সরকারি কর্মচারী ঋণ, ফ্ল্যাট ঋণ, ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ এবং স্বপ্ননীড় ঋণ।
এত দিন এসব ঋণের সুদ ছিল ৭ থেকে ৯ শতাংশ। এখন তা বেড়ে ৮ থেকে ১০ শতাংশ হয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম নগর এলাকার সব ধরনের ঋণ এবং দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণের সুদ ৯ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া অন্য এলাকার সব ধরনের ঋণের সুদ ৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯ শতাংশ। আর পেরি আরবান, উপজেলা সদর ও গ্রোথ সেন্টার এলাকায় ঋণের সুদ ৭শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশ হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।