পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের (APEXTANRY)চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২৪-ডিসেম্বর’২০২৪) ও (জুলাই ‘২০২৪-ডিসেম্বর’২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৮ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে
২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২৪-ডিসেম্বর’২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.২৯ টাকা।গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান ছিল ১.০৩ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৪-ডিসেম্বর’২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.৯৯ টাকা।গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩.৭১ টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ৩৬.৭৯ টাকা।