অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

এনরিকেকে হুমকি এমবাপ্পের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগে থেকেই পিএসজিতে দুটি স্কোয়াড ছিল—একটি মূল স্কোয়াড, আরেকটি বম্ব স্কোয়াড। এটা অনেক ক্লাবেরই আছে। ফুটবলে ‘বম্ব স্কোয়াড’ কথাটার একটা বিশেষ মানে আছে। সাধারণত অতি বেতনের খেলোয়াড়, যাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না কিংবা ক্লাব আর যাঁদের দরকারি মনে করে না, তাঁদের যখন মূল দল থেকে আলাদা করে ফেলা হয়, তাঁদের ‘বম্ব স্কোয়াড’-এর সদস্য বলা হয়। এমবাপ্পের ক্ষেত্রে বিষয়টি বুঝিয়ে বলতে গিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ একটি শব্দ ব্যবহার করেছে ‘জেটিসনড’। অর্থাৎ উড়োজাহাজ থেকে যা নিক্ষেপ করা হয় কিংবা যাকে ত্যাগ করা হয়।

 

সম্প্রতি এমবাপ্পে নাকি এ নিয়ে কথা বলেছেন স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক কাভে সোলহেকলের সঙ্গে। এমবাপ্পে সেখানে রীতিমতো লুইস এনরিকের মূল একাদশকে চ্যালেঞ্জই জানিয়েছেন। তা কীভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি? এমবাপ্পে নাকি সোলহেকলকে বলেছেন, যেকোনো প্রতিযোগিতায় যেকোনো সময় পিএসজিতে এনরিকের মূল একাদশকে হারিয়ে দেবে তাঁর বম্ব স্কোয়াড!

পিএসজির বম্ব স্কোয়াড নতুন করে আলোচনায় এসেছে কিলিয়ান এমবাপ্পের কারণে। জুন মাসে তিনি চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমের পর আর চুক্তি নবায়ন করবেন না। এরপর তাঁকে বিক্রি করতে উঠেপড়ে লাগে পিএসজি। কিন্তু এমবাপ্পে জানিয়ে দেন মেয়াদ শেষ না করে ক্লাব ছাড়বেন না। কারণ, মেয়াদ পূর্ণ করে দল ছাড়লে ৮ কোটি ইউরো আনুগত্য বোনাসের পুরোটা পাবেন ফরাসি স্ট্রাইকার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।