অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

ইভ্যালি ৩০ জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে, পরোয়ানাপ্রাপ্ত আসামির পাশে বসে সভা করার কতটা সমীচিন?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আগামী ৩০শে জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ই-কমার্স ও ই-সেবা খাতে ভোক্তার অধিকার, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এমন আশার খবর দেন ভোক্তার মহাপরিচালক।

তিনি বলেন, ভোক্তার অধিকারের উপস্থিতিতে আগামী ৩০শে জানুয়ারি ইভ্যালি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে।

এছাড়া ইভ্যালি কীভাবে ব্যবসা করবে, তাদের ব্যবসার নীতিমালা কী হবে এবং ই-কমার্স প্রতিষ্ঠানটি কীভাবে টাকা পরিশোধ করবে, সে বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল একটি নীতিমালা বা অ্যাকশন প্লান তৈরি করবেন এবং পরে তা ভোক্তা অধিকারকে জানাবেন বলেও উল্লেখ করেন ভোক্তার ডিজি।

এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, একজন গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত আসামির পাশে বসে সভা করার কতটা সমীচিন? জবাবে ভোক্তার ডিজি দাবি করেন, গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি তিনি জানেন না। আর যেহেতু মোঃ রাসেল এখানও আদালতে দোষি প্রমাণিত হোননি, তাই তাকে এভাবে আসামি বলা মানে হেয় প্রতিপন্ন করা।

ইভ্যালির মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা করা নিয়ে তিনি বলেন, যদি তাদের ব্যবসাই না করতে দেয়া হয়, তাহলে গ্রাহকের টাকা কীভাবে ফেরত দেবে। এমন ই-কমার্সগুলোর মধ্যে যারা ব্যবসা করতে আগ্রহী আমি তাদের সুযোগ দেয়ার পক্ষে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।